Header Ads

ব্রিগেডে আসুন, হাতে থাক লাল ঝান্ডা সাথে শপথের সংগ্রাম! বার্তা দিলেন বুদ্ধদেব।

নজরবন্দি ব্যুরো: অসুস্থ তিনি, তাই ৩ রা ফেব্রুয়ারি সিপিআই(এম) এর ব্রিগেডে আসতে পারবেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
গত সপ্তাহে অনেক দিন পরে আলিমুদ্দিনে তাঁকে দেখা গিয়েছিল বলে গুজব ওঠে।
সমর্থকরা তাঁকে রাজ্য অফিসে দেখতে পেয়ে অনেকেই ভেবেছিলেন ব্রিগেডের ময়দানে আবার একবার হাল ধরবেন তিনি।
দলীয় সূত্রে জানা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে থাকছেন না। ধুলোতে এলার্জি আছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ধুলো তাঁর স্বাস্থ্যের পক্ষে হানিকর, সেই কারণেই এবারের জনসভায় তিনি খাতায় কলমে অনুপস্থিত থাকছেন।
তবে তিনি তাঁর উপস্থিতি জানান দিলেন ব্রিগেড বার্তার মাধ্যমে।
ব্রিগেড বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন, " ব্রিগেডে আসুন লাল ঝাণ্ডা নিয়ে।
শপথ নিন সংগ্রামের।"
এর পরে তিনি আরও জানিয়েছেন , “ এই রাজ্যে তৃণমূলের বিকল্প বামপন্থীরাই। ধর্মীয় ফ্যাসিবাদী বিজেপি নয়। হিন্দুত্বের আড়ালে দেশজুড়ে দাঙ্গার পরিকল্পনা বামপন্থীরাই রুখতে পারে। শ্রমিক কৃষকের ঝাণ্ডা লাল। সে রঙ বদলাবে না। এই লাল ঝাণ্ডা নিয়েই আগামী ৩ ফেব্রুয়ারি ময়দানে জমায়েত থেকে শপথ নিতে হবে। এর পরবর্তী সংগ্রাম আরও বড়।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.