Header Ads

এবারের বাজেটে কি পেল বিনোদন ইন্ডাস্ট্রি?

নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে ভারতের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে খুব একটা ভালো জায়গাতে নেই বিজেপি।
ফলে ভোটের পর আবার সরকার গঠন করতে পারবে কি না সে ব্যাপারে ১০০ শতাংশ নিস্তিত নন বিজেপি নেতৃত্ব। তাই লোকসভার আগে বাজেটকেই পাখির চোখ করে এগোতে চেয়েছে সরকার। তাই প্রায় সব পক্ষকে খুশি করতে ছেয়েছেন তারা।বাদ যায়নি বিনোদন ইন্ডাস্ট্রিও এদিন পীযূষ গোয়েল জানান, ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের মুখে হাসি ফোটায়।

 আর সেই ইন্ডাস্ট্রিই এখন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাইরেসি সমস্যার জন্য। তাই এদিন সরকারের তরফে পাইরেসি রোধে কড়া ব্যবস্থার কথা ঘোষণা করেন পীযূষ গোয়েল। এরজন্য সরকার অ্যান্টি ক্যামকর্ডিং প্রভিশনও নিয়ে আসতে চলেছে। যা নিঃসন্দেহে স্বস্তি ফেরাতে চলেছে ফিল্মজগতের সঙ্গে সংযুক্ত প্রত্যেকের।এছাড়াও ফিল্ম মেকিং -এ সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্সের ঘোষণাও করেন পীযূষ গোয়েল। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর এই ঘোষাণাতে স্বাগত জানিয়েছেন প্রোডিউসার্স গিল্ডের প্রেসিডেন্ট তথা নামী প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.