Header Ads

কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খুলে রাখল আলিমুদ্দিন!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের এখনও দিন ঘোষণা হয় নি। এরি মধ্যে রাজ্যে কংগ্রেস ও সিপিআই(এম) এর মধ্যে জোট হবে কি, তা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহ প্রবল।
তবে গত কলের খবরে কিছুটা স্বস্তি পেতে পারেন রাজ্যের জোট পন্থীরা।
রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে আসন রফার পথ খোলা রাখল রাজ্য সিপিআই(এম)। গত কাল রাজ্য কমিটির আলোচনায় দলের প্রায় সব সদস্যই এবিষয়ে একমত হয়েছেন যে, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ - এই দুটি জেতা আসনে যেমন প্রার্থী দেবে সিপিাআই(এম), এর পাশাপাশি কংগ্রেসের জেতা বাকি চারটি আসনেও তাঁরা প্রার্থী দেবে না। অর্থাৎ আসন-রফার পথ খোলা রাখা হল আলিমুদ্দিনের তরফে।
এমনটাই মনে করছে রাজনৈতিক কারবারিরা।

সিপিআই(এম) ছাড়া অন্য শরিক দল গুলির চাপে কংগ্রেসকে ১০ থেকে ১২টির বেশি আসন যে ছাড়া যাবে না, তা প্রাথমিকভাবে স্থির করে ফেলেছেন আলিমুদ্দিনের নেতারা। সূত্রের খবর, আসন রফা নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.