Header Ads

এবার 'ফটো ভোটার স্লিপ' পরিচয়পত্র হিসাবে গণ্য হবে না ভোট দানের ক্ষেত্রে। জানালো কনিশন।

নজরবন্দি ব্যুরোঃ এবার 'ফটো ভোটার স্লিপ' দেখিয়ে ভোট দেওয়া যাবে না। 'ভোট পরিচয়পত্রে' বদল এনে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাত্‍ আসন্ন নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে ফটো ভোটার স্লিপ আর গ্রহণযোগ্য 'পরিচয়পত্র' হিসাবে গণ্য হবে না। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে এক নির্দেশ জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটদানের ক্ষেত্রে তাদের সরবরাহ করা 'ফটো ভোটার স্লিপ' অন্যতম পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে।

 শুধু ফটো ভোটার স্লিপ দেখালেই ভোট দিতে পারবেন ভোটাররা। সেক্ষেত্রে তালিকাভুক্ত অন্যান্য গ্রহণযোগ্য পরিচয় লাগবে না। কিন্তু আপাতত কমিশন মনে করছে ফটো ভোটার স্লিপে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। সহজেই তা নকল করা যায়। তাছাড়া দেশের সর্বত্র সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড) বিলি করার কাজ শেষ না হওয়ায় ভোটদানের ক্ষেত্রে 'ফটো ভোটার স্লিপ' অন্যতম গ্রহযোগ্য পরিচয়পত্র হিসাবে তালিকাভুক্ত করা হয়। কমিশন জানাচ্ছে, বর্তমানে ৯৯ শতাংশ মানুষ সচিত্র পরিচয় পত্র পেয়ে গিয়েছেন।

 ফলত 'ফটো ভোটার স্লিপ' আর গ্রহণযোগ্য হবে না। তবে এখনই ফটো ভোটার স্লিপ বিলি করা বন্ধ করছে না কমিশন। কমিশন জানিয়েছে, এখন থেকে ফটো ভোটার স্লিপ ভোটারদের সচেতনতা গড়ার কাজে ব্যবহার হবে। ফটো ভোটার স্লিপ যে ভোটদানের পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য হবে না সেকথা ওই স্লিপেও ছাপাতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিশন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.