Header Ads

শ্রীকান্ত মেহেতা দিতে পারেন গোপন জবানবন্দি! আসতে পারে অনেক হেভিওয়েটের নাম।

নজরবন্দি ব্যুরোঃ দফায় দফায় জেরা চলেছে এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মেহেতার সিবিআই সূত্রে এমনই খবর। তিনি সাহায্যও করছেন জেরাতে।
এর আগে সারদাকর্তা সুদিপ্ত সেন এবং রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু জেরায় শ্রীকান্তর নাম বলেন বলে দাবি সিবিআইয়ের। শিবাজি পাঁজাকে জেরার সময়েও এই চলচ্চিত্র প্রযোজকের নাম উঠে আসে বলে দাবি সিবিআই সূত্রের। সেই সব বয়ানের সূত্র ধরেই শ্রীকান্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর।

শুধু প্রধান দুই চিটফান্ড সংস্থাই নয়, আরও বেশ কিছু ছোট চিটফান্ড সংস্থার সঙ্গেও শ্রীকান্ত মেহেতার যোগাযোগ ছিল বলে দাবি সিবিআইয়ের। ওই সব চিটফান্ড সংস্থার সঙ্গে শ্রীকান্ত মেহেতার কতটা যোগাযোগ ছিল, তাদের ব্যবসা বাড়াতে শাসক ঘনিষ্ঠ প্রযোজকের ভূমিকা কী ছিল সে সবই খতিয়ে দেখা হচ্ছে।

একই সঙ্গে দেখা হচ্ছে, চিটফান্ডের টাকা কোন পথে কোথায় পৌঁছেছে? কোন কোন ব্যবসায় বিনিয়োগ হয়েছে? মুখ্যমন্ত্রীর ছবি কেনার ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে তাও জানতে চলছে জেরা।ওপর দিকে শ্রীকান্ত মেহেতা নিজের বক্তব্য জানাতে গোপন জবানবন্দি দিতে পারেন বলেও আশা করছে সিবিআই। আর তাতে অনেক হেভিওয়েটের সম্পর্কে অনেক তথ্য মিলতে পারে বলেও আশা করছে সিবিআই কর্তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.