Header Ads

ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে কি বললেন রোহিত?

নজরবন্দি ব্যুরোঃ কেন উইলিয়ামসনদের কাছে আট উইকেটে হার মানতে পারছেন না রোহিত শর্মা। ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন স্বীকার করে নিলেন যে ব্যাট হাতে এটা ভারতের অন্যতম জঘন্য পারফরম্যান্স।
বৃহস্পতিবার হ্যামিলটনের সেডান পার্কে চতুর্থ ওয়ান-ডে ম্যাচে ভারত ৩০.৫ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায়। তার পর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বলে গেলেন, '‌একটা খারাপ দিন গেল। দীর্ঘদিন পর এতটা খারাপ ব্যাটিং করেছি আমরা।
 এই পারফরম্যান্স দলের কাছ থেকে প্রত্যাশিত নয়।'‌ ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট পেয়েছেন পাঁচ উইকেট। কলিন ডি গ্রান্ডহোম পেয়েছেন তিনটি। কিউয়ি বোলারদের প্রশংসা করে রোহিত বলেছেন, '‌নিউজিল্যান্ড বোলারদের কৃতিত্ব দিতেই হবে। দুর্দান্ত পারফর্ম করেছে বোল্টরা।'‌

এই লজ্জার হার থেকে শিক্ষা নিতে চায় টিম ইন্ডিয়া। ঘুরে দাঁড়াতে চায় শেষ ম্যাচে। রোহিতের মুখে তারই প্রতিধ্বনি, '‌এই হার থেকে শিক্ষা নিতে হবে। চাপের মুখে আরও ভাল খেলতে হবে। এই হারের দায় আমাদেরই। নিজেদের যথাযথ প্রয়োগ করতে পারিনি।একবার উইকেটে সেট হয়ে গেলে রান করাটা সহজ হয়ে যায়। বাজে বাজে শট খেলেছি এদিন। বল সুইং করছিল। আরও ধৈর্য দরকার ছিল।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.