Header Ads

কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্তের ফলে বিপাকে ১লাখ ৬৯ হাজার প্রাথমিক শিক্ষক।

নজরবন্দি ব্যুরোঃ গত ২০ ও ২১ ডিসেম্বর NIOS পরিচালিত D.EL.ED এর ৫০৬ ও ৫০৭ এর পরীক্ষা হয়।
কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে সর্বভারতীয় পরীক্ষা হওয়া সত্বেও শুধুমাত্র পশ্চিম বাংলার এই পরীক্ষা বাতিল করা হয়,ফলে কেন্দ্রের এই তুঘলকি ও অমানবিক সিদ্ধান্তের ফলে সারা বাংলার ১লাখ ৬৯ হাজার SSk,MSK, বেসরকারি ও প্রাথমিক শিক্ষকরা বিপাকে পড়েন।এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ গত ২১ জানুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সাথে মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম,বিশ্বজিৎ সরদার সহ ৫জনের প্রতিনিধিদল দেখা করেন এবং রাজ্যের হস্তক্ষেপ দাবি করেন।

পাশাপাশি আইনি পথে হাইকোর্টের দ্বারস্থ হন।কিন্তু গত ২৫ জানুয়ারি হাইকোর্টের মাননীয়া বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এই পরীক্ষার উপরে কোনো স্থগিতাদেশ দেন নি।কিন্তু গতকাল রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে আমাদের মঞ্চের প্রতিনিধিদলকে ডেকে পাঠান।আজ মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম,সভাপতি সুজিত দাস,সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সরদার,কোষাধ্যক্ষ শাশ্বত ঘোষ ও abpta এর রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী সহ এক প্রতিনিধিদল মাননীয় শিক্ষা সচিব মনীষ জৈন এর সাথে দেখা করেন।

পরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সহায়তায় আমরা আজ পুনরায় মাননীয় সমাপ্তি চ্যাটার্জির এজলাসে অনুরোধ জানাই এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আগামীকাল পুনরায় এই মামলা শোনার সম্মতি জানান।এ ব্যাপারে মঞ্চের সভাপতি সুজিত দাস ও সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সরদার জানান যে," সারা বাংলার ১লাখ ৬৯ হাজার শিক্ষকের স্বার্থে কেন্দ্রের এই তুঘলকি ও অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই করবো এবং কোনো মতেই সারা রাজ্যের এই শিক্ষকদের জীবন জীবিকা বিপন্ন হতে দেব না"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.