Header Ads

নবান্নের নির্দেশে অপসারিত আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল।

নজরবন্দি ব্যুরোঃ অপসারণ করা হল আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলকে। তাকে আদিবাসী উন্নয়ন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন থেকে দেওয়া হয়েছে এই নির্দেশ।

ফালাকাটা থানায় ঢুকে যুবককে মারধোর করার অপরাধে বদলি করা হল নিখিল নির্মলকে। সূত্রের খবর, থানার ভেতর বন্দিকে অনধিকার নির্যাতনের অভিযোগ ওঠে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তার স্ত্রীর বিরুদ্ধে। এরপরেই নেমে এলো শাস্তির খাড়া। শিগগিরই সরানো হবে ফালাকাটার আইসি সৌম্যজিৎ রায়কে, বলছে সূত্র। নির্যাতনের দিন থানার কর্তব্যরত ছিলেন তিনি। তার সামনেই ঘটনাটি ঘটে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.