প্রাপ্য বেতন আদায়ে নতুন পথ বেছে নিল UUPTWA। আর তাতেই বাজিমাত!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ উত্তরোত্তর বাড়ছে। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্য বেতন থেকে বঞ্চিত এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা৷ দাবি আদায়ের লক্ষ্যে মরিয়া শিক্ষকরা গর্জে উঠেছেন গোটা রাজ্য জুড়েই। সমস্ত ক্ষেত্রকে ব্যবহার করে রাজ্য সরকার এবং অর্থ দপ্তরকে বিপুল চাপে ফেলে ন্যায্য বেতন আদায় করে নেওয়াই এখন পাখির চোখ তাদের।
আজ উত্তর ২৪ পরগণার জেলা প্রাথমিক স্পোর্টসের ময়দানকে ব্যবহার করে আন্দোলনকে আরও কয়েক ধাপ এগিয়ে দিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকা সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য UUPTWA এর তরফে বিলি করা হল লিফলেট। সেই লিফলেটে স্পষ্ট অন্যান্য রাজ্যের শিক্ষকদের তুলনায় এরাজ্যের শিক্ষকরা কত কম বেতন পান। কেন্দ্রে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর যেখানে নবনিযুক্ত শিক্ষকদের গ্রস বেতন ৪৬,৩৭৪ টাকা সেখানে এই রাজ্যে শিক্ষকরা পান মাত্র ১৯,৩০৬ টাকা। এই হিসেব দেখা মাত্রই চক্ষু চড়কগাছ শিক্ষকদের৷ শুধু লিফলেট বিলিই নয়, মুখেও প্রচার করলেন বেতন বঞ্চনার কথা।
UUPTWA এর তরফে জানানো হয়েছে, অনেক শিক্ষকরাই CPC কিংবা TPC বিষয় গুলি ভালোভাবে অবগত নন। তাদের কাছে সরল হিসেবে তুলে ধরা হয়েছে বেতনের বিশাল তফাতকে। আর এতেই কেল্লাফতে৷ প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে বেতন বঞ্চনা সম্বন্ধে এই প্রচার শিক্ষক আন্দোলনকে আরও জোরদার করলো বলেই জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

No comments