Header Ads

ইডি দপ্তরে শোভন-বৈশাখী! চাপে রাজ্যের শাসক দল।

নজরবন্দি ব্যুরো: আবার ইডি-র দরজায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই ইডির তলবে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেদিন তিনি জানিয়েছিলেন, তদন্তে স্বার্থে ইডি ডাকলে আবার তিনি আসবেন।
আজ, বুধবার দুপুরে তিনি তাঁর বন্ধু শোভনকে নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন।
নারদকাণ্ড ছাড়াও প্রাক্তন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়ের কোম্পানি সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের থেকে জানতে চাইবে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, আজ তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। আজ বৈশাখী আধিকারিকদের কাছে কি উত্তর দেন সেই দিকে লক্ষ্য রাখছে তৃণমূল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.