Header Ads

সাত পাকে বাঁধা পড়ছেন দেব-রুক্মিনী?

নজরবন্দি ব্যুরোঃ টলি তারকা দেব এবং রুক্মিনী জুটি নিয়ে মাঝেমাঝেই শোনা যায় কানাঘুষো। দুজনের মধ্যে একটি জমাটি কেমিষ্ট্রি রয়েছে, একথা সর্বজনবিদিত। তবে কি এবার বিয়ে করতে চলেছেন দেব এবং রুক্মিনী?

হ্যাঁ, গাঁটছড়া বাঁধছেন দেব এবং রুক্মিনী। সাত পাকে বাঁধা পড়বেন শীঘ্রই। তবে রিল লাইফে। দেব প্রোডাকশনের আগামি ছবি 'হবুচন্দ্র রাজা ও গবুচন্দ্র মন্ত্রী'তে শুটিং এর দৃশ্যে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরবেন অভিনেতা অভিনেত্রী৷ তবে রিল লাইফের এই বিয়ে কি প্রভাব ফেলবে রিয়েল লাইফেও? বলবে সময়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.