Header Ads

রাজস্থান বিধানসভায় বঞ্চিত কৃষকদের হয়ে সুর চড়াবেন বিপুল ব্যবধানে জয়ী বাম বিধায়করা।

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষনা হল আজ। জনসমর্থন বাড়িয়ে নিজেদের জায়গা পাকাপোক্ত করার পথে আরও অনেকটা এগোলো সিপিআইএম। বামেদের এই জয় রাজস্থানে কৃষকদের লড়াইকে আরও শক্তি যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের।

রাজস্থানের ভদ্রা এবং শ্রীদুঙ্গারগড় থেকে জয়ী হয়েছেন যথাক্রমে সিপিআইএম প্রার্থী বলবন পুনিয়া এবং গরিধারী লাল মাহিয়া। রাজস্থানের শোষিত বঞ্চিত কৃষকদের হয়ে বিধানসভায় সুর চড়াবেন এই দুই বাম প্রার্থী। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য করে জনসমর্থনে জয়ী সিপিআইএম প্রার্থীরা একই ভাবে নিজেদের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন। মানুষের ভরসার মর্যাদা রাখতে লড়ে যাওয়াই বাম রাজনীতির মূল লক্ষ্য, জানান জয়ী প্রার্থীরা।

প্রসঙ্গত, ভদ্রা থেকে বিরোধী প্রার্থীকে ২৩,১৫৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বাম প্রার্থী বলবন পুনিয়া এবং শ্রীদুঙ্গারগড় থেকে মোট ৭২,৩৭৬ ভোট পেয়ে জয় পেয়েছেন গিরিধারী লাল মাহিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.