ধরাশায়ী বিজেপি, কংগ্রেসের জয়ের পাশাপাশি উড়লো লাল ঝাণ্ডা। অভিনন্দন পলিটব্যুরোর।
নজরবন্দি ব্যুরোঃ স্বৈরাচারী, অনৈতিক বিজেপি সরকারের ওপর বীতশ্রদ্ধ জনগণ। বিধানসভা ভোটে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির হার তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র বিতৃষ্ণাকেই প্রতিষ্ঠা করে, সিপিআইএম পলিটব্যুরোর তরফে একটি বিবৃতি দিয়ে প্রকাশ্যে আনা হয়েছে এই বিষয়টি।
বিবৃতিতে পলিটব্যুরো জানিয়েছে, নিজেদের জায়গা পাকাপোক্ত করার দৌড়ে এগিয়ে গেছে সিপিআইএম। রাজস্থানের ভদ্রা এবং শ্রীদুঙ্গারগড়ে জয় পেয়েছে বাম প্রার্থী। বিপুল সমর্থন দিয়ে বাম প্রার্থীদের জয়ী করায় সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন বাম নেতৃত্ব। গদি টিকিয়ে রাখার লড়াইয়ে গোহারা হেরেছে বিজেপি৷ এর কারণ হিসেবে সিপিআইএম পলিটব্যুরোর তরফে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্য গুলি ছিল অরাজকতার আখড়া৷ সাধারণ মানুষের দুর্দশা চরমে পোঁছয় সেখানে। জনগণের সমস্যা মেটানোর বদলে বিজেপি তখন ব্যস্ত থেকেছে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে৷ বিধানসভা ভোটে বিজেপির এই হার একথা স্পষ্ট করে দিয়েছে যে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ।
জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করে নিজেদের একপ্রকার অজেয় বলে দাবি করে গেরুয়া হাই কম্যান্ড। বিধানসভা ভোটের ফল সেই আত্মবিশ্বাসকে 'ফাঁকা আওয়াজ'এ পরিণত করেছে। এই পরিস্থিতিতে ২০১৯ এর লোকসভা ভোটে কেন্দ্রে বিজেপির গদি বাঁচানো এক কঠিন চ্যালেঞ্জ, একথা বলাই বাহুল্য।

No comments