Header Ads

বিধানসভায় ডাহা ফেল! লোকসভার আগেই কোমর ভেঙে ধরাশায়ী বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষনা হয়ে গেছে৷ আর তারপরেই গদি টলে গেছে গেরুয়া শিবিরের। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপির হার লোকসভা ভোটের আগে এক নতুন সমীকরণ সামনে এনেছে দেশের রাজনীতির পটভূমিতে।

নিজেদের জায়গা পাকাপোক্ত করার দৌড়ে এগিয়ে গেছে সিপিআইএম। রাজস্থানের ভদ্রা এবং শ্রীদুঙ্গারগড়ে জয় পেয়েছে বাম প্রার্থী। গদি টিকিয়ে রাখার লড়াইয়ে গোহারা হেরেছে বিজেপি৷ এর কারণ হিসেবে সিপিআইএম পলিটব্যুরোর তরফে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্য গুলি ছিল অরাজকতার আখড়া৷ সাধারণ মানুষের দুর্দশা চরমে পোঁছয় সেখানে। জনগণের সমস্যা মেটানোর বদলে বিজেপি তখন ব্যস্ত থেকেছে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে৷ বিধানসভা ভোটে বিজেপির এই হার একথা স্পষ্ট করে দিয়েছে যে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ।

জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করে নিজেদের একপ্রকার অজেয় বলে দাবি করে গেরুয়া হাই কম্যান্ড। বিধানসভা ভোটের ফল সেই আত্মবিশ্বাসকে 'ফাঁকা আওয়াজ'এ পরিণত করেছে। এই পরিস্থিতিতে ২০১৯ এর লোকসভা ভোটে কেন্দ্রে বিজেপির গদি বাঁচানো এক কঠিন চ্যালেঞ্জ, একথা বলাই বাহুল্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.