খেলা সবে শুরু, মোদী চোর তা প্রমাণ করবই! রাহুল গান্ধী
নজরবন্দি ব্যুরো: খেলা সবে শুরু। কয়েক মাসের মধ্যেই নরেন্দ্র মোদী ও এনডিএ সরকারের সমস্ত খারাপ কাজকে দেশের জনগণের সামনে তুলে ধরবে কংগ্রেস।
উত্তরপ্রদেশের আমেঠিতে এক দলীয় সভায় এমনই অভিযোগ করে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, যে ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলে শপথ নিয়ে সরকারে এসেছেন, তিনি নিজে ৩০ হাজার কোটি টাকা আম্বানিদের দিয়েছেন কি করে ? এটা সবে শুরু ধীরে ধীরে আরও অনেক রহস্য ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধী।
