Header Ads

পরিবেশ সচেতনতা গড়ে তুলে নির্মল বিদ্যালয় পুরস্কার পেল জোকা প্রাথমিক বিদ্যালয়।

নজরবন্দি ব্যুরোঃ বিদ্যালয় চত্বর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিভিন্ন পরিবেশ সচেতনতা মূলক কাজ করতো জোকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রশংসনীয় এই কাজের জন্য নির্মল বিদ্যালয় পুরস্কারে সম্মানিত হল বাগনান ২ নং ব্লকের জোকা প্রাথমিক বিদ্যালয়।
সোমবার শরৎ সদনে(২) জেলাশাসক চৈতালী চক্রবর্তী,অতিরিক্ত জেলাশাসক সৌম্যজিৎ দেবনাথ,জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ আরও অনেকের উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। বিদ্যালয় পরিস্কার রাখার পাশাপাশি কিচেন গার্ডেন সহ আরও অনেক পরিবেশ সচেতনতা মূলক কাজ করত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ প্রদান তাদের আরও এগিয়ে নিয়েছে। এবার এই পুরস্কার শুধু তাদের বিদ্যালয়কেই নয়, অন্যান্য বিদ্যালয় সহ সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে বিশেষ ভূমিকা নেবে, জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
Theme images by lishenjun. Powered by Blogger.