Header Ads

আপার প্রাইমারির সিট বৃদ্ধি ও নিয়োগের দাবি জানিয়ে আজ বৃহত্তর আন্দোলনের পথে হবু শিক্ষকরা!



নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগের বেহাল দশা। নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আছে একাধিক অভিযোগ। আবার একাধিক মামলাতে আটকে আছে নিয়োগ। সব দিকদিয়ে বেহাল অবস্থা এই রাজ্যের হবু শিক্ষকদের।
আপার প্রাইমারির সিট বৃদ্ধি করে ডিসেম্বরের মধ্য নিয়োগের কাজ শেষ করতে হবে। ৯ থেকে ১২ কমন প্রার্থীদের আপার প্রাইমারি ভেরিফিকেশন আটকানো নিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিতে দাবিতে ২৫ শে সেপ্টেম্বর অর্থাৎ আজ আবার বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এই রাজ্যের হবু শিক্ষকরা।


কেনও আপার প্রাইমারি আপডেট ভ্যাকান্সি এবং ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ দাবিতে আজ আন্দোলনে যাচ্ছেন হবু শিক্ষকরা? জানালেন এক আন্দোলন কারী ।


১) এস এস সি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপার প্রাইমারি পরীক্ষার্থীদের সাথে দ্বিচারিতা চলছে ২০১৪ সাল থেকে। সবার আগে পরীক্ষা দিয়েও সবার শেষে নিয়োগ, অসংখ্য পরীক্ষার্থীদের স্বার্থে আমরা এই অন্যায় চুপচাপ মেনে নিয়েছি।
২) অনেক লড়াই বিতর্কের পর রেজাল্ট প্রকাশিত হয় অথচ অসম্পূর্ণ মেরিট লিস্ট।
৩) গেজেট অনুযায়ী ইন্টারভিউর ১৫ দিনের আগে পর্যন্ত ভ্যাকান্সি আপডেট করতে হবে। আমরা ভয় পাচ্ছি সামান্য কিছু ভ্যাকান্সি আপডেট করে একবার ইন্টারভিউ শুরু হয়ে গেলে তখন আন্দোলন করেও একটাও ভ্যাকান্সি বাড়ানো সম্ভব নয়।
৪) আর ডিসেম্বর মাসের মধ্যে প্যারা টিচার সহ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চাপ না দিলে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া আবার সমস্যাতে পড়বে।

Theme images by lishenjun. Powered by Blogger.