ফের অগ্নিকান্ড। এবার পুরুলিয়ায়।
নজরবন্দি ব্যুরোঃ বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের স্মৃতি এখনো দগদগে। এরই মধ্যে আবার অগ্নিকান্ডের খবর প্রকাশ্যে। এবার পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুল মোড় এলাকায়।
আজ সকালে এলাকার দুটি টায়ারের দোকানে আগুন লাগে। স্থানীয়রা ধোঁয়া দেখে দমকলে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে৷ অপর দোকানটিতে টায়ার ব্লাস্ট করে আগুন লাগে।
দোকানের মালিকের অভিযোগ, দমকলের ইঞ্জিন দেরিতে আসার কারণে বিপুল ক্ষতি হয়ে গেছে। বিষয়টি মেনে নিয়ে স্থানীয় কাউন্সিলর বিভাস রঞ্জন দাস দোকানের মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার আভাস দিয়েছেন।