মানুষের জন্য বনধ প্রত্যাহার! চরম ব্যার্থ বন্ধ শেষে সাফাই দিলীপের!
নজরবন্দি ব্যুরোঃ ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছিল বিজেপি। সেই বনধ সফল হয়েছে বলে দাবি করে অবশেষে বনধ প্রত্যাহারের কথা ঘোষনা করা হল রাজ্য বিজেপির তরফে।
গোটা রাজ্য জুড়ে বনধের সমর্থনে সাড়া মিলেছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সাধারণ মানুষ ইসলামপুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বনধ সমর্থনের মাধ্যমে। তৃণমূলী গুন্ডারা অশান্তি সৃষ্টি করেছে, মারধোর করেছে৷ কিন্তু তারপরেও বনধ সফল হয়েছে। এর রেশ টেনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, যে কারণে বনধ ডাকা তা সফল। মানুষকে পাশে পাওয়া গেছে৷ আর তাই মানুষের কথা ভেবেই বনধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল বিজেপি।