ফ্লপ শো! অমিত শাহের সভা নিয়ে কটাক্ষ তৃণমূলের।
নজরবন্দি ব্যুরো: আজকের বিজেপি যুব মোর্চার সভা নিয়ে কটাক্ষ করল তৃণমূল। অমিত শাহের সভা নিয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়েছে বাংলায় বিজেপির আর একটি ফ্লপ শো। এর কারণ খুঁজতে বিজেপি নেমে পড়েছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের টুইটারে।
আজ,শনিবার মেয়ো রোডে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে জনসমাবেশ হয়েছিল চোখে পড়ার মতন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন বিজেপির সমর্থকরা। এদিন তৃণমূলের তরফে কলকাতায় কোনও কর্মসূচি নেওয়া না হলেও, জেলায় জেলায় এনআরসি নিয়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছিল আগেই।
ধিক্কার দিবসের নামে সমাবেশ-মুখী গাড়ি বিভিন্ন এলাকায় থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে বঙ্গ বিজেপি। যদিও তৃণমূলের তরফে বিজেপির ওই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

No comments