Header Ads

শিল্প বিরোধী তকমা মুছে মুখ্যমন্ত্রীর হাত ধরে তথ্য-প্রযুক্তি শিল্পে বিপ্লব এই রাজ্যে!


নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের তথ্য-প্রযুক্তি শিল্পে নতুন যুগের সূচনা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতার নিউটাউনে পূর্ব ভারতের প্রথম 'সিলিকন ভ্যালি' ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন তৃণমূল সুপ্রিমো প্রায় ১০০ একর জমিতে গড়ে উঠবে এই সিলিকন ভ্যালি
অন্তত ১০ হাজার কর্মসংস্থান হবে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল এর পাশাপাশি সোমবার পূর্ব ভারতের বৃহত্তর আইটি হাবের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের সর্ববৃহৎ আইটি হাব হল ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি

এবার ওই বৃহত্তর হাবের ধাঁচে নিউটাউনে গড়ে উঠতে চলেছে এই 'সিলিকন ভ্যালি এশিয়া' ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইটি হাব গড়ার কথা নিজে ঘোষণা করেন এই সিলিকন ভ্যালি গড়ে তোলার ভিত্তিপ্রস্থর স্থাপন হল আজ এই প্রকল্পে ব্যায় হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.