এবার থেকে হোয়াটসঅ্যাপেই জেনে নিন ট্রেনের খুঁটি নাটি। নম্বর টা জেনেনিন।
নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে হোয়াটসঅ্যাপেই জেনে নিন, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হচ্ছে, টিকিট কনফার্ম হল কিনা। খুব দেরি হয়ে গেলে হোয়াটসঅ্যাপেই ক্যানসেল করে দিন টিকিট।
'মেকমাইট্রিপ' সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় রেল এইসব তথ্য সংক্রান্ত পরিষেবা ও টিকিট বুক করা এবং ক্যানসেল করার মতো পরিষেবা দেবে। একটি ফোন নম্বর সেভ করে রাখতে হবে নিজের ফোনে।
নম্বরটি হল ৭৩৪৩৯৮৯১০৪ যখন কোনও তথ্য জানার প্রয়োজন হবে তখন উপরের নম্বরটিতে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে সংশ্লিষ্ট ট্রেনের নম্বর। সাধারণভাবে ১০ সেকেন্ডের মধ্যেই সেই ট্রেনের যাবতীয় তথ্যের আপডেট এসে যাবে গ্রাহকের মোবাইল ফোনে।

No comments