অন্য ভূমিকায় অনুব্রত, অনাথ ছেলের পাশে থাকার আশ্বাস।
নজরবন্দি ব্যুরোঃ পুরোপুরি অন্য ভূমিকাতে বীরভূম জেলার তৃণমূলের ত্রাস নেতা অনুব্রত মণ্ডল।একুশে জুলাইয়ের সভার দিন দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাবা-মাকে। বাবা-মাকে হারিয়ে 'অনাথ' হয়ে পড়েছেন ছেলে। এই রকম পরিস্থিতিতে 'অনাথ' ছেলের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি আর্থিক সাহায্যের সঙ্গে তার চাকরির আশ্বাসও দিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে বলে তিনি চাকরির বন্দোবস্ত করে দেবেন বলে জানান অনুব্রত।জানা গিয়েছে, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনে মোটরবাইক দুর্ঘটনায় রানিগঞ্জে মৃত্যু হয় দম্পতির। ওই ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ দিলদারের। জখম হন তাঁর স্ত্রী পিয়ারি খাতুন ও এক নাতনি রাজকুমারী। তাঁদের হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন। পরে মৃত্যু হয় পিয়ারি খাতুনের। মা-বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ছেলে।
এরপর তাদের বাড়িতে যান অনুব্রত মণ্ডল। দেখা করে পাশে থাকার আশ্বাস দেন মৃত দম্পতির ছেলেকে। সেখানেই তাঁকে আর্থিক সাহায্য করেন অনুব্রত মণ্ডল। চাকরির আশ্বাস দেন। তিনি বলেন, বাবা-মাকে হারিয়েছে, ওর মনের অবস্থা বুঝি। আমরা সকলে ওর পাশে আছে। যেকোনও সাহায্য ওকে করব।
অনুব্রত বললেন, ওকে আর্থিক সাহায্য করেছি। ওর একটা চাকরির দরকার বলে জানিয়েছিল। তাই যাতে একটা চাকরির করে দেওয়া যায়, তা দেখবে দল।

No comments