Header Ads

আগামী ১ লা আগষ্ট বাঙালী ফুটবল প্রেমীদের ঠিকানা হতে চলেছে ইস্টবেঙ্গল তাবু!

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১ লা আগষ্ট বাঙালী ফুটবল প্রেমীদের ঠিকানা হতে চলেছে ইস্টবেঙ্গল তাবু! ইস্টবেঙ্গল দিবসে বড় চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। নির্দিষ্ট করে বললে ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা দেবব্রত সরকার।
ইরানি মজিদকে ইস্টবেঙ্গল দিবসে নিয়ে আসতে চান দেবব্রত সরকার! কোয়েস কর্পকে বিনিয়োগকারী হিসেবে পাওয়ার পর চমক দিতে দেবব্রতবাবু শরণাপন্ন হয়েছেন জামসিদ নাসিরির। যিনি যোগাযোগ করতে পারেন ইরানি মজিদের সঙ্গে।

কলকাতা ময়দানে মজিদ বাসকর প্রথম পা রেখেছিলেন ইস্টবেঙ্গলের হাত ধরেই, সময়টা ১৯৭৯ সাল। যদিও ৬ বছর তিনি খেলেছিলেন মহামেডানে।

এরপর তিনি খেলেছিলেন ১৯৮১ সাল অবধি। কলকাতা ময়দানের অসম্ভব জনপ্রিয় মজিদ বাসকর আনতে পারলে ইস্টবেঙ্গল দিবস যে জমকালো হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.