কি সাংঘাতিক কান্ড ঘটতে পারত বিশ্বকাপের ফাইনালে এমব্যাপের সঙ্গে !
শুভব্রত মুখার্জি: রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা আবিষ্কার ফরাসি 'টিন সেনসেশান' কিলিয়ান এমব‍্যাপে। পিএসজিতে খেলা এই ফরাসি তারকাকে নিয়ে উঠে আসছে এমন তথ‍্য যা চমকে দেবে আপনাকে।
সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনটে ভার্টিব্রা ব্লকেজ হয়ে যায় এমবাপের! অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে যান ১৯ বছরের ফুটবলার! বিছানা থেকে উঠে বাথরুমে যাচ্ছিলেন এমব‍্যাপে সেই সময়ই প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন তিনি।তারপরই জ্ঞান হারান। ফ্রান্সের মেডিক্যাল টিম এবং সাপোর্ট স্টাফরা এমব‍্যাপের খবরটা গোপন রেখেছিলেন যাতে প্রতিপক্ষ সুবিধা নিতে না পারে।
শরীর খারাপ হওয়া সত্ত্বেও সেমিফাইনাল,ফাইনাল মিস করতে চাননি এমবাপে। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলও করেন। অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে ফাইনালে মস্কোর স্টেডিয়ামে তিনি ম‍্যাচ চলাকালীন অজ্ঞান ও হয়ে যেতে পারতেন।

No comments