ঘরোয়া ক্রিকেটে রেকর্ড করেও জায়গা হলনা জাতীয় দলে, হতাশ মনোজ ছাড়তে চান বাংলার অধিনায়কত্ব!
নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়া এ ও দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় এ দল। তাই জন্য দল ঘোষণা হল। কিন্তু মনোজ সেই দলে সুযোগ পেলেন না।
অথচ নিজের অজান্তেই মনোজ ব্যাট হাতে রেকর্ড করে বসে আছেন। গত ন'বছরে ঘরোয়া ক্রিকেটের এক মরশুমে তাঁর থেকে ভাল ব্যাটিং গড় আর কারও নেই। চলতি মরশুমে ৫০৭ রান করেছেন। ব্যাটিং গড় ১২৬.৭৫। তবুও তিনি দলে নেই। কারণ অজানা।বিজয় হাজারে ট্রফিতে ৩২৮ রান করেছেন মনোজ। গড় ১০৯.৩৩। ইন্ডিয়া বি-র হয়ে দেওধর ট্রফিতে দুই ইনিংসে ১৭৯ রান করেছেন তিনি।
দুটো লিস্ট এ টুর্নামেন্টেই মনোজের ব্যাটিং গড় ১০০-র উপর। গত কাল তিনি দেখা করেন অভিষেক ডালমিয়ার সাথে।সেখানে তিনি বাংলার অধিনায়ক পদ থেকে সরে যাবেন বলে জানান। যদিও এদিন সিএবি-র প্রেসিডেন্টের সাথে তাঁর দেখা হয়নি।

No comments