Header Ads

বিজেপি বিধায়কের অফিস ভাঙচুর! হার্দিক প্যাটেলের ২ বছর জেল! ৫০ হাজার টাকা জরিমানা। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ হার্দিক প্যাটেলের ২ বছর জেল! ৫০ হাজার টাকা জরিমানা। আজ গুজরাটের বিশনগরের একটি আদালত তাঁকে এই শাস্তি দেয়। অন্য আর এক পাতিদার নেতা লালজি প্যাটেলকেও একই শাস্তি দেওয়া হয়েছে।

 তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালে বিশনগরে এক বিজেপি বিধায়কের অফিসের সামনে ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, তারই শাস্তি স্বরূপ আজ আদালত তার ২ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। 

উল্লেক্ষ্য ২০১৫ সালের এই ঘটনা থেকেই হার্দিক প্যাটেল পরিচিতি মুখ ভারতবর্ষের রাজনীতিতে। গত গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপিকে কার্যত নাকানি চোবানি খাইয়েছেন হার্দিক। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.