Header Ads

কেন্দ্রীয় কর্মচারীদের আবার বেতন বাড়াচ্ছে মোদী সরকার!

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের মন জিততে এবার বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ও ন্যূনতম ফ্যাক্টরের নিরিখে ৮ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি।

 সেই দাবি মেনে নিতে চলেছে মোদী সরকার। শুধু বেতন বৃদ্ধিই নয়, কর্মচারীদের দু'হাতেই লাড্ডু দিচ্ছে মোদী সরকার। বাড়ছে মহার্ঘ ভাতাও।  একইসঙ্গে ন্যূনতম বেতন ১৮,০০০ থেকে ২১,০০০ টাকার বেশি করার দাবিও করেছেন তাঁরা।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে গড়িমসি করলেও লোকসভা ভোটের আগে এড়িয়ে যেতে পারছে না মোদী সরকার। ১৫ অগাস্ট অনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে লাভবান হবেন প্রায় ৪৮.৮১ লক্ষ কর্মচারী ও ৬১ লক্ষ পেনশনভোগী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.