Header Ads

দারুন সুখবর, পঞ্চায়েত নির্বাচনের আগেই নিয়োগ উচ্চ প্রাথমিকে!


নজরবন্দি ব্যুরো: নজিরবিহীন ভাবে উচ্চ প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। এবার পঞ্চায়েত ভোটের আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিল এসএসসি। অনুমতি চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে বলে খবর। অনুমতি পেলে ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ করবে পঞ্চায়েত ভোটের আগেই। আর কোন কারণে নিয়গের তালিকা প্রকাশ যদি না করা যায়, পঞ্চায়েতের আগে থেকে এই উদ্যোগ নেওয়া শুরু করলে , নিয়োগ প্রক্রিয়া অনেকটাই এগিয়ে থাকবে। নিয়োগ নিয়ে এমন ইতিবাচক ইঙ্গিত দিল স্কুল সার্ভিস কমিশন।
তাই নিয়োগের অনুমতি চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে বলে খবর সূত্রের।আর আদালতের অনুমতি পেলে ইন্টারভিউ-এর তালিকা প্রকাশ করা হবে ভোটের আগেই। উল্লেখ্য ২০১৬ সালে উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার পরে দীর্ঘ আইনি জটিলতায় নিয়োগ সম্ভব হয়নি।
নিয়োগের অনুমতি দিল না নির্বাচন কমিশন।ব্রেকিং নিউজ  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.