Header Ads

মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি! কাকাকে মেরে আধমরা করলো তৃণমূল প্রার্থীর ছেলে। লজ্জা!


নিজস্ব প্রতিনিধি, নজরবন্দিঃ প্রাক পঞ্চায়েত ভোট যুদ্ধে আরও একবার শাসক দলের পাশবিক চরিত্র দেখল রাজ্য। সম্পর্কের বেড়াজাল পেড়িয়ে প্রকট হল রাজনৈতিক নৃশংসতা। পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী চাঁদহরি প্রধানের ভাই মতিলাল প্রধান। আর সেই 'অপরাধে' কাকাকে মেরে আধমরা করলো চাঁদহরি প্রধানের ছেলে নান্টু প্রধান।
ভগবানপুর ১ ব্লকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন চাঁদহরি প্রধান। তার ভাই মতিলাল প্রধান দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী হিসেবে। এরপরেই শুরু অশান্তি। মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাঁদহরির তরফে চাপ দেওয়া হতে থাকে মতিলালকে। কিন্তু এরপরেও মনোনয়ন পত্র তুলে নিতে অস্বীকার করায় চাঁদহরির ছোট ছেলে নান্টু গিয়ে বেধড়ক মারধোর করে কাকাকে, অভিযোগ মতিলালের পরিবারের। হুঁশিয়ারি দেওয়া হয়, প্রার্থীপত্র প্রত্যাহার করে নিতে হবে। মতিলালকে বাঁচাতে এসে মার খান প্রতিবেশিরাও। এখানেই শেষ নয়, মহিলাদের নগ্ন করে অত্যাচার করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পিন্টু প্রধান সহ সাত জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মতিলাল প্রধান। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজনৈতিক বিভেদকে কেন্দ্র করে এই ধরনের হিংসাত্মক ঘটনার উদাহরণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতাকে আরও প্রকট করে তুলেছে। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষরণ দেখেছে রাজ্য। এবার রাজনৈতিক হানাহানি অস্বীকার করলো সম্পর্কের বাঁধনকেও।  


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.