Header Ads

বামেদের বড় জয়!পুরোপুরি ব্যর্থ রাজ্যের শাসক দল।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
আর এই নির্বাচনের আগে একটা বড় জয় ছিনিয়ে নিল বামেরা। জানা গিয়েছে, নেতাজী-নগর বাস্তুহারা সমিতি নির্বাচনে মোট আসন ছিল ৩০ টি। তাঁর মধ্যে বামফ্রন্ট জয়লাভ করে ২৯ টিতে। নির্দল ০১ টিতে।তৃণমূল খাতা খুলতেই পারেনি।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দল গুলি। আর এই রকম এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামেদের এই জয়ে খুশি ওই এলাকার বাম নেতৃত্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.