Header Ads

শিক্ষামন্ত্রী নতুন নির্দেশের জেরে ঘোর সমস্যায় পড়তে চলেছে শিক্ষামহল! ফের ক্ষোভের ইঙ্গিত!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে চূড়ান্ত ক্ষুব্ধ শিক্ষক পদপ্রার্থী থেকে শুরু করে কর্মরত শিক্ষকরা। নিয়োগ নেই, বেতন বঞ্চনা একাধিক অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। তার মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নতুন নির্দেশিকার জেরে চরম সমস্যায় পড়তে চলেছে এরাজ্যের শিক্ষামহল।
এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে অধ্যাপকরা পাঁচ দিন ক্লাস করান। একদিন সাধারণ ছুটি এবং একদিন প্রস্তুতি ছুটি পান তারা। কিন্তু শিক্ষামন্ত্রীর নয়া নির্দেশিকার জেরে এবার থেকে অধ্যাপকদের ছ'দিন কলেজে উপস্থিত থাকতে হবে। সম্প্রতি পার্থ বাবু উপাচার্যদের সঙ্গে এবিষয়ে বৈঠকও সেরে ফেলেছেন।

তবে এখনই এই নির্দেশিকা এক ধাক্কায় কার্যকর করা হবে না বলেই সূত্রের খবর। ধাপে ধাপে তা বলবৎ করা হবে। তবে এই নির্দেশিকা খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপকরা। প্রস্তুতি ছুটি বাতিল করার প্রস্তাব ওঠায় ক্ষুব্ধ তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.