পঞ্চায়েতের আগে রাজনাথের দ্বারস্থ তৃণমূলের হেভিওয়েটরা!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ঢাকে কাঠি পরে গেছে। আর সেই সাথে গোটা রাজ্য এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া আটকাতে শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার পঞ্চায়েত ভোট নিয়ে নালিশ জানাতে রাজনাথ সিং-এর কাছে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল।
রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, এই অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর দ্বারস্থ হল তৃণমূলের ১৫ জনের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ডেরেক ওব্রায়েন সহ তৃণমূলের হেভিওয়েট প্রতিনিধিরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না রাজ্যপাল।

No comments