Header Ads

কৃষ্ণসার হত্যা মামলায় দোষী সলমন খান।

নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানকে দোষী সাব্যস্ত করলো যোধপুর আদালত। তাঁকে দোষী সাব্যস্ত করেন বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবকুমার খাতরি।
২০ বছরের পুরনো ঘটনায় দোষী সাব্যস্ত হলেন সলমন। ১৯৯৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। একই অভিযোগ করা হয় সইফ আলি খান, টাব্বু, নীলম, সোনালি বেন্দ্রে, দুশন্ত সিং-এর বিরুদ্ধেও। আজ সলমনকে দোষী সাব্যস্ত করলেও বাকিদের বেকসুর খালাস করে আদালত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.