Header Ads

গ্রেপ্তার রাজ্য সভাপতি! গেরুয়া শিবিরকে চাপে ফেলার 'চক্রান্ত' করছে শাসক দল, অভিযোগ।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের আর বাকি নেই এক মাসও। তার আগে রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে এক অশান্ত পরিস্থিতি। নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। মারধোর এবং সন্ত্রাস সৃষ্টি করে মনোনয়ন পত্র জমা দিতে বাঁধা দিচ্ছে শাসক দল, উঠছে অভিযোগ।
পুলিশের সামনে বিজেপি নেতাকে ছুরি মারার অভিযোগ এবং গোটা ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাজ্য জুড়ে যখন শান্তি রক্ষায় ব্যর্থ প্রশাসন তথা পুলিশমন্ত্রীর দিকে আঙুল তুলছে বিরোধী রাজনৈতিক শিবির তখন হঠাৎ পুলিশের অতি সক্রিয় হয়ে ওঠার ঘটনা ঘটলো চুঁচুড়ায়।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল সহ মোট ২৩ জনকে অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে চুচুরা থানার পুলিশ।
গতকাল রাতে বিজেপি যুব মোর্চার নেতা এবং আইনজীবী স্বপন পাল, পেশায় সিভিক ভলান্টিয়ার তার ভাইপো চিরঞ্জীব পাল সহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বপন বাবুর পরিবারের অভিযোগ, পুলিশের কাছে তাদের কেন গ্রেপ্তার করা হলে কোনো উত্তর দিতে পারেনি পুলিশ।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েতের আগে বিরোধীদের জব্দ করার জন্য চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই পুলিশকে কাজে লাগিয়ে এই ধরণের কাজ করাচ্ছে শাসক দল। তবে এই 'চক্রান্ত' যে কোনোমতেই বরদাস্ত করা হবে না তার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.