Header Ads

গার্হস্থ্য হিংসা মামলায় সামিকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ।


নজরবন্দি ব্যুরোঃ স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে গার্হস্থ্য হিংসা মামলায় ক্রিকেটার মহম্মদ সামিকে তলব করলো এবার কলকাতা পুলিশ। ভারতের এই পেস বোলারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে লালবাজারের উইমেন্স গ্রিভ্যান্স সেল।
সামির এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সংবাদ মাধ্যমের কাছেও সামির সাথে অন্য মহিলার সম্পর্ক থাকার অভিযোগ তুলেছেন হাসিন। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও দেখা করেছেন তিনি। এবার তার অভিযোগের ভিত্তিতে সামিকে ডেকে লালবাজারে পাঠালো কলকাতা পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.