মনোনয়ন জমা দিতে গেলে মহিলাদের ওপর চড়াও হল তৃণমূল বাহিনী।
রায়গঞ্জ ৪ এপ্রিল: মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় বিজেপি প্রার্থীদের উদ্দেশ্যে করে বোমা গুলি রায়গঞ্জে। ভাঙচুর চালানো হলো রায়গঞ্জ হাসপাতাল সংলগ্ন বিজেপির রোগী সহায়তা কেন্দ্রে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শহরে।
অপরদিকে শাসক দলের সন্ত্রাসে মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে পারছে না বিজেপি। এমন অভিযোগ তুলে রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। জেলা কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, বুধবার বিজেপির কর্মী সমর্থকেরা রায়গঞ্জ ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে গেলে তাঁদের উপরে হামলা চালায় শাসক দলের গুন্ডাবাহিনী। আগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া করা হয় তাঁদের। এরপরেই প্রতিবাদে রায়গঞ্জে পথ অবরোধ করে তাঁরা।
বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, মহিলা ও এসটি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিল রায়গঞ্জ ব্লক অফিসে। সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী প্রার্থীদের উপর হামলা চালায়। বোমা ও বন্দুক নিয়ে চড়াও হয় তাঁদের উপর। মারধর করা হয়েছে প্রার্থীদের। এরই প্রতিবাদে পথ অবরোধ করা হয়েছে। এমন চলতে থাকলে আগামীকাল থেকে সশস্ত্র আন্দোলনের পথেও হাঁটবে বিজেপি। এদিকে পথ অবরোধের খবর পেয়ে এলাকায় পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মজুত রাখা হয় কমব্যাট ফোর্সও। দেড় ঘন্টারও বেশি সময় ধরে ওই এলাকায় পথ অবরোধ চলার কারণে তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। অবশেষে বিজেপির জেলা সভাপতি নির্মল দামের নির্দেশে অবরোধ তুলে নেন বিজেপির নেতা-কর্মীরা।

No comments