Header Ads

অদ্ভুত দর্শন সদ্যজাতকে দেখতে উপচে পরা ভিড়।


নজরবন্দি,রায়গঞ্জঃ এক অদ্ভুত দর্শন সদ্যজাত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার  ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুটির জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই একাধিক মানুষ রীতিমতো হুমড়ি খেয়ে পড়লো হাসপাতালেহাসপাতাল সূত্রে জানা গেছে,ইসলামপুর থানার কুচিলা গ্রামের এক প্রসূতি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হবার পর তিনি ওই অদ্ভুত দর্শন শিশুটির জন্ম দেনশিশুটিকে দেখেই আঁতকে ওঠেন ওই শিশুর মা সহ পরিবারের সদস্যরাএমনকি হাসপাতালের কর্মী চিকিৎসকরাও
তারা শিশু বিভাগে জরূরী কালীন পরিষেবা দিয়ে ওই শিশুটিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে শিশুটির মায়ের নাম প্রকাশ করতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষহাসপাতালের চিকিৎসক পার্থ প্রতীম ভদ্রা জানান,এই ধরণের শিশুদের হারলিকুইন ফিটার বলা হয়অপরিণত অবস্থায় জন্মানোর জন্য এবং জেনেটিক সমস্যার জন্য এই ধরণের শিশুরা জন্ম নেয়তবে এই শিশুদের বেঁচে থাকার সুযোগ নেই বললেই চলেসাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা এই শিশুটি প্রসব করে
শিশুটিকে নলের সাহায্যে খাবার দেবার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনিতবে শিশুটিকে আলাদা ভাবেই রাখা হয়েছেতাই প্রচুর মানুষ দেখতে এলেও শিশুটিকে কোনও ভাবেই দেখানো হয় হচ্ছে নাঅপরদিকে শিশুটির বাবা আলাউদ্দিন জানান,কি ভাবে তার এমন সন্তান হল তার জানা,নেইচিকিৎসক যেভাবে বলবেন তিনি এখন সেই ভাবে কাজ করবেনযেমনি হোক তার সন্তান তাতেই তিনি খুশি

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.