Header Ads

দেশের রাষ্ট্রপতি 'মিঃ মুখার্জি'- বললেন টাইগার শ্রফ!

নজরবন্দি ব্যুরোঃ তাঁর ছবি 'বাগি টু' রমরমিয়ে চলছে বক্স অফিসে। এরপরেই আসছে তাঁর পরবর্তী ছবি র্যা ম্বো। বলিউডে নিজের জায়গা ভালোভাবেই তৈরি করে নিয়েছেন তিনি একথা বলাই যায়। কিন্তু সেই টাইগার শ্রফ জানেন না দেশের রাষ্ট্রপতি কে।

সম্প্রতি এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে দেখা যায় টাইগার শ্রফকে। হাসি মশকরা খুনসুটির মধ্যে তাঁকে দেশের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হলে অস্বস্তিতে পরে যান নায়ক। কিছুক্ষণ ভেবে উত্তর দেন, 'মিঃ মুখার্জি'। অর্থাৎ তিনি সম্ভবত প্রণব মুখার্জির নামটি মনে রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রণব মুখোপাধ্যায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। অবশ্য তাঁর বান্ধবী দিশা পাটনি বলতে পেরেছেন, দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এর আগে এরকম কাণ্ড করেছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁকেও রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হলে সঠিক উত্তর দিতে পারেননি তিনি। তাঁর দলে আরেক জনকে পেলেন এবার আলিয়া, যার নাম টাইগার। এদিকে রাষ্ট্রপতির নাম বলতে না পারায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন টাইগার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.