Header Ads

উন্নয়নের লক্ষ্যে আসানসোলে প্রকল্প উদ্বোধন করলেন মহানাগরিক।

নজরবন্দি, আসান্সলঃ আসানসোল পুরসভার পক্ষ থেকে ১০৬টি ওয়ার্ডের উন্নয়নে ১০১:৩২কোটি টাকা ব্যয়ে প্রকল্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী মহাশয়৷
বুধবার পুরসভা প্রাঙ্গনে ইলেকট্রনিক্স স্ক্রীনে সুইচ টিপে প্রকল্পগুলির উদ্ধোধন করেন তিনি৷ প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১২টি রিজারভার, ৬টি বিটুমিন রোড, ৯২টি ড্রেন, কালভার্ট ও ফুটপাথ এবং ১৬টি কমিউনিটি সেন্টার৷ এদিনের এই অনুষ্ঠানে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চেয়ার ম্যান অমরনাথ চ্যাটার্জী, এমআইসি অভিজিৎ ঘটক সহ অন্যান্য মেয়র পারিষদ সদস্য ও কাউন্সিলারগণ৷

এদিনের অনুষ্ঠানে মেয়র বলেন, আমাদের লক্ষ উন্নয়ন৷ শহরকে সুন্দর করে সাজানো ও পরিষেবাগুলি মানুষের দরবারে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান কাজ৷ আমরা সেই কাজকে আরো বেশি সুন্দর ও সফলতার সাথে করতে চাই৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.