বিজেপি-আরএসএস কে রুখতে ইয়েচুরির প্রস্তাবে শীলমোহর, খুশির হাওয়া সিপিআইএম বঙ্গ ব্রিগেডে।
নজরবন্দি ব্যুরোঃ অবশেষে দীর্ঘদিন পর সিপিআইএমের কেরল ব্রিগেড এককথায় কারাত ব্রিগেড কে পরাজিত করল বঙ্গ ব্রিগেড। সংসদের ভিতরে এবং বাইরে কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে সমর্থন করার সিদ্ধান্ত নিল ২২ তম পার্টি কংগ্রেস। ২২ তম পার্টি কংগ্রেসের শুরু থেকেই প্রকাশ কারাট নিজের অবস্থান তথা কংগ্রেসের সাথে কোন ভাবেই সমঝোতা নয় এই ভাবনা ত্বরান্বিত করছিলেন দাপটের সঙ্গে। কিন্তু গতকাল বিকেল থেকে শুরু হল ইয়েচুরির কৌশল।
দাপট কমতে শুরু করল প্রকাশ কারাটের, কার্যত পিছু হঠলেন প্রাক্তন সিপিআইএমের সাধারণ সম্পাদক। উল্লেখ্য ২২ তম পার্টি কংগ্রেস শুরুর আগেই বিজেপি তথা আরএসএস বিরোধী ইয়েচুরির লাইন কে বেলাইন করেদিয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে কেন্দ্রীয় কমিটিতে অনুমোদন পায় কেরল তথা কারাটের লাইন! অর্থাৎ কংগ্রেসের সাথে কোন ভাবেই জোট নয়! কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে ছিলেন সিপিআইএমের বঙ্গ ব্রিগেডের কমরেডরা। কিন্তু বরাবরই বঙ্গ ব্রিগেডের মোট প্রাধান্য পায়না কেরল ব্রিগেড তথা প্রকাশ কারাটের কাছে। বিশেষ করে ২০১১ সালে পশ্চিমবঙ্গে পরাজয়ের পর থেকে।
কিন্তু ২২ তম পার্টি কংগ্রেসে প্রকাশ কারাট দলের পক্ষ থেকে যে দলিল পেশ করেন তার পরিপ্রেক্ষিতে অনেক গুলি সংশোধনী জমা পড়ে, ফলে সীতারাম ইয়েচুরি তার তৈরি করা দলিল টি পেশ করার সুযোগ পেয়ে যান। তবে প্রকাশ কারাট যে দলিল পেশ করেছিলেন সেই দলিল সংশোধন করা হয়।বাদ যায় একটি প্যারাগ্রাফ যেখানে লেখা ছিল যে, কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক জোটে যাবে না সিপিআইএম।
সেই অংশ বাদ দিয়ে রাজনৈতিক দলিলে ঢোকানো হল সীতারাম ইয়েচুরির পেশ করা খসড়ার একটি প্যারাগ্রাফ, যেখানে লেখা রয়েছে— সংসদের অন্দরে কংগ্রেস-সহ সব ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে দল সমঝোতা করতে পারবে...। খুশির হাওয়া সিপিআইএম বঙ্গ ব্রিগেডে!

No comments