Header Ads

১২% না ১৫%, কত শতাংশ ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারী কর্মচারীরা! কবে? #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ আর ততটাই লম্বা হচ্ছে রাজ্য সরকারী কর্মচারীদের সাথে ফারাক! একাধিক মামলা চলছে ডিএ-র দাবীতে। বেশ ব্যাকফূটে রাজ্য। কেন্দ্রে যেখানে সপ্তম বেতন কমিশন হয়ে গেছে সেখানে রাজ্য আটকে আছে পঞ্চমে!
রাজ্যের আর্থিক অবস্থা এতটাই করুন যে ডিএ দেওয়ার মত অবস্থা নেই। বেতন কমিশনও দূর অস্ত। কিন্তু তাও চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলে জানাচ্ছে সূত্র।



জানুয়ারি ২০১৯ নাগাত মিলতে পারে ১২% ডিএ এবং কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে পারে ৩% ডিএ বলে খবর।
(উল্লেখ্য গত বছর এপিল মাসের একটি প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম জানুয়ারিতে বাড়বে ১৫% ডিএ। ঘোষণা হয়েছিল সম্ভবত সেপ্টেম্বরে, ডিএ মিলেছে জানুয়ারিতে। সেই সূত্রই জানাচ্ছে এই খবর) অন্যদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাঁর পরেই লোকসভা। রাজ্য-সরকারীকর্মীদের ক্ষোভ বাড়ছে ক্রমেই।
নবম-দশমের পর আপার প্রাইমারির ফলপ্রকাশ মার্চেই! কত তারিখ?
আদালতের ফয়সালা অনেক দূর... অচলাবস্থা চলছে। কেটে যাচ্ছে সময়।

এই অবস্থায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন৷ শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে শিলমোহর! সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সূত্র আরও জানিয়েছে অর্থমন্ত্রক হিসেব সেরে ফেলেছে ইতিমধ্যেই কত % মহার্ঘ্যভাতা দেওয়া সম্ভব, বা সম্ভব নয়। এবার দেখার গত বছরের মত এই বছরেও সূত্রের খবর মেলে কিনা। মোটের উপর কিছুটা হলেও চওড়া হতে চলেছে রাজ্য সরকারী কর্মচারীদের হাসি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.