Header Ads

আগে দিল্লি সামলা পরে দেখিস বাংলা, ২০১৯ বিজেপি ফিনিশ! অস্ত্র মিছিল চলবে না। মমতা ব্যানার্জী

নজরবন্দি ব্যুরোঃ নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার গুরুত্ত্ব দিলেন স্যোসাল মিডিয়ায়। আজ নজরুল মঞ্চে বর্ধিত কোর কমিটির বৈঠকে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে হাতে হাত রেখে লড়াই করতে হবে। কোন ইগোর লড়াই চলবে না।

পাশাপাশি তাঁর দাবি তৃণমূল সব থেকে স্বচ্ছ রাজনৈতিক দল তাই টিকিট দেওয়া নিয়ে কেউ যেন ঠিকাদারি না করে। তৃণমূল নেত্রী এমএলএ দেরও সতর্ক করেদেন, তিনি বলেন "এমএলএ মানেই শেষ কথা তা চলবে না!" বিজেপি কে আক্রমন করে তিনি বলেন বিজেপির কোন শিষ্টাচার নেই, সিপিএম ত্রিপুরায় আত্মসমর্পন করেছে বিজেপির কাছে। বিজেপিকে তাঁর হুঙ্কার "আগে দিল্লি সামলা পরে দেখিস বাংলা, আমাদের টার্গেট লালকেল্লা"। ২০১৯ বিজেপি ফিনিশ।

বাংলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন " সাড়ে ন'কোটি মানুষকে স্বল্পমূল্যে চাল দিচ্ছে রাজ্য, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে, ৩০ লাখ মানুষকে বাড়ি দেওয়া হয়েছে" তাঁর জিজ্ঞাসা এমনটা অন্য কোনও রাজ্যে হয় ? আর কী চাই ? তাঁর স্বগোদক্তি "যা কাজ করেছি অন্য কোনও রাজ্যে হয়নি"। বিজেপিকে রামনবমী নিয়ে তাঁর হুঁশিয়ারি " কোন অস্ত্র নিয়ে মিছিল চলবে না। এমনি রাম নবমীর মিছিল করতে হলে পুলিশের অনুমতি নিয়ে করতে হবে, তবে মাইক ব্যবহার ছাড়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.