Header Ads

"আমি সুরক্ষিত আছি, আমার এলাকাতেই আছি। গ্রেফতারের খবর গুজব!!" বিমল গুরুং

নজরবন্দি ব্যুরো: গতকাল রাতভোর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর আসছিল মোর্চা সুপ্রিমো বিমল গুরুং গ্রেফতার হয়েছেন। তোলপাড় হয়ে গেছিল পাহাড় থেকে শহর কলকাতা। খবর এসেছিল বিমল গুরুং কে গ্রেফতার করা হয়েছে ভিনরাজ্য থেকে!

বিমল গুরুং নাকি গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার থেকে এমনই গুজবে তোলপাড় হয়ে উঠেছিল পাহাড়। পশ্চিমবঙ্গ থেকে নয়, তাকে নাকি গ্রেফতার করা হয়েছে ভিন রাজ্য থেকে। কিন্তু তিনি যে গ্রেফতার হননি আর বেশ সুরক্ষিতই আছেন তা নিজের মুখেই জানালেন বিমল গুরুং।

একটি ভিডিও বার্তা মারফত গুরুং জানিয়েছেন, "আমাকে গ্রেফতার করার খবরটি সম্পূর্ণ গুজব। আমি ভালো আছি। এবং অবশ্যই আমি আমার সমর্থকদের সাথে দেখা করব। আমি আমার এলাকাতেই সুরক্ষিত রয়েছি।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.