Header Ads

এবার বিয়ের পিঁড়িতে সোনাম। কবে কোথায় হচ্ছে বিয়ে?

নজরবন্দি ব্যুরোঃ অনুস্কার পর আবার বলিউডে বিয়ের সানাই বাজতে চলেছে। এবার পালা অনিল কন্যা সোনমের। সূত্রের খবর, মে মাসের ১১, ১২ তারিখে ডেস্টিনেশন
ম্যারেজ হবে জেনেভাতে। বয়ফ্রেন্ড আনন্দ আহুজার সঙ্গে সোনমের বিয়ে। বিয়ে নিয়ে এই মুহূর্তে তুমুল ব্যাস্ত কাপুর পরিবার। সোনমের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। এছাড়াও ব্রিটিশ ডিজাইনার তামারা রাল্ফও এই বিয়েতে পোশাক ডিজাইন করছেন বলে খবর।

গত ২ বছর সোনামের সঙ্গে প্রেম করছেন আনন্দ আহুজা। তবে মিডিয়াতে খুব বেশি জানাজানি হয়নি। অবশেষে জেনেভাতে একটি ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হবে সোনম ও আনন্দ অহুজার।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.