Header Ads

যোগীর রাজ্যে জোর ধাক্কা বিজেপির! গোরক্ষপুর, ফুলপুর দুটি আসনেই ব্যাপক ভাবে এগিয়ে এসপি।

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির কাছে বিরাট ধাক্কা। যোগী গড়ে ব্যাপক ভাবে পিছিয়ে পড়ছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছেড়ে আসা গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এই মুহুর্তে সমাজবাদী পার্টির প্রার্থীর থেকে ২৩১৩০ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।
অন্যদিকে ফুলপুর আসনেও সমাজবাদী প্রার্থীর থেকে ২৭৬২৭ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য ফুলপুরে ২০১৪ লোকসভা ভোটে ৩০৮৩০৮ ভোটে জিতেছিল বিজেপি অন্যদিকে গোরক্ষপুরে ৩১২৭৮৩ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.