Header Ads

বল বিকৃতি কাণ্ডে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারেন স্টিভ স্মিথ!

নজরবন্দি ব্যুরোঃ কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে এক ম্যাচের নির্বাসনে গিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু বল
বিকৃত করার মতো বড় ঘটনায় এই টুকু শাস্তিতে ছাড়া পাবেন না স্মিথ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন স্টিভ স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার এবং কোচ ড্যারেন লেম্যানের ভবিষ্যত্ প্রশ্নের মুখে।

এই ঘটনার জন্য এদের সবাইকে আজীবন নির্বাসনে পাঠাতে পারে অজি ক্রিকেট বোর্ড। কারণ অজি ক্রিকেট বোর্ডের কোড অব কনডাক্ট অনুযায়ী বল বিকৃতি কাণ্ডে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার নিয়ম রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.