Header Ads

রাম নবমীর মিছিলকে ঘিরে রাণীগঞ্জ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি! আক্রান্ত পুলিশ থেকে চিত্র সাংবাদিক

নজরবন্দি,আসানসোলঃ সোমবার সকালে রাণীগঞ্জের রাজার বাঁধ এলাকায় রাম নবমীর মিছিল কে ঘিরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়৷ সেই অশান্তি ক্রমশ সম্পূর্ণ রাণীগঞ্জে
ছড়িয়ে পড়ে৷অশান্তিকে কেন্দ্র করে গোটা রাণীগঞ্জে দোকান ও গাড়ি ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষও আক্রান্ত হতে শুরু করেন৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত হলে তারাও আক্রান্ত হন৷এমনকি চিত্র সাংবাদিকরা ছবি করতে গেলেও আক্রান্ত হন৷পরিস্থিতি ও আইন শৃঙ্খলার অবনতির কারণে ইতিমধ্যে আঠারোজন গুরুতর আহত হয়ে

স্থানীয় হাসপাতালে ভর্তি৷পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে উপস্থিত হয়েছেন মেয়র৷মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বিভাগকে৷বর্তমানে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা প্রবন৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.