ত্রিপুরার পরাজয় থেকে শিক্ষা নিয়ে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠকে আসছে বড়সড় পরিবর্তন!
নজরবন্দি ব্যুরো: এবার সিপিআই(এম)-র রাজ্য কমিটি থেকে বাদ পড়তে পারেন বর্ষীয়ান নেতা গৌতম দেব। শারীরিক সমস্যা থাকার জন্য বাদ পড়তে পারেন তিনি।
এ ছাড়াও বাদ পড়তে পারেন দীপক সরকার, দীপক দাশগুপ্ত, শ্যামল চক্রবর্তী, মদন ঘোষের মতন হেভি-ওয়েট নেতারা। মূলত বয়সের কারণেই তাঁরা বাদ পড়তে পারেন বলে সিপিআই(এম)সূত্রের খবর। ব্যতিক্রম শুধু বিমান বসুর ক্ষেত্রে। তাঁর ক্ষেত্রে বয়সের কোন বেড়াজাল নেই। কিছুদিন আগে কলকাতা প্লেনামে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৭৫ বছর বয়স হলেই রাজ্য কমিটি থেকে বাদ পড়তে হবে দলের নেতাদের। নতুন ভাবে দলকে গোছাতে চাইছে বঙ্গ সিপিআই(এম)। ত্রিপুরায় বামেদের লজ্জাজনক পরাজয়ের পর দলের অন্দরে আবার ও প্রশ্নের মুখে দল।
যদি প্লেনামের সিদ্ধান্ত কার্যকর হলে, পঁচাত্তরের গেরোয় দল থেকে বাদ পড়বেন বিমান বসুর মতো নেতারা। তা নিয়েই সরগরম হতে চলেছে সিপিআই(এম)এর রাজ্য সম্মেলন।
উল্লেখ্য সোমবার সকাল থেকে শুরু হচ্ছে সি পি আই (এম)-র ২৫তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে সকাল সাড়ে দশটায় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধার্পন অনুষ্ঠানের পরে সম্মেলনের উদ্বোধন করবেন সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সম্মেলন চলবে ৮ই মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত। এরাজ্যের সব জেলা থেকে প্রতিনিধিবৃন্দ এবং রাজ্যনেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেবেন, সম্মেলনে উপস্থিত থাকবেন পার্টির পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত এবং বৃন্দা কারাতও। সম্মেলন উপলক্ষে এই এলাকার নামকরণ করা হয়েছে প্রয়াত কমিউনিস্টনেতা কমরেড মহম্মদ আমিনের নামে। দুনিয়া জুড়ে কার্ল মার্কসের জন্মের দ্বিশতবর্ষ উদযাপনের কালে পার্টির এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই কমরেড মহম্মদ আমিন নগর ও কার্ল মার্কস জন্মদ্বিশতবর্ষ মঞ্চ হিসেবে নামাঙ্কিত হয়েছে সম্মেলনস্থল ও সম্মেলন মঞ্চ।রাজ্য সম্মেলনের বার্তা নিয়ে রবিবার বিকেলে কলকাতার তিন প্রান্ত থেকে তিনটি সুসজ্জিত মিছিল এসে মিশেছে সম্মেলনস্থল প্রমোদ দাশগুপ্ত ভবনে। গত কয়েকদিন ধরেই কলকাতার নানা জনবহুল জায়গায় পথসভা, নাটক গান-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।
২০টিরও বেশি পথনাটক অনুষ্ঠিত হয়েছে গত কয়েকদিনে। রাজ্য সম্মেলন উপলক্ষে আগামী ৫ই, ৬ই এবং ৭ই মার্চ তিনদিন কলকাতার তিন জায়গায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ৫ই মার্চ রাণুছায়া মঞ্চে ‘নারী অধিকার —নারী নিরাপত্তা গণতন্ত্র রক্ষার পূর্বশর্ত’ বিষয়ে বক্তব্য রাখবেন পার্টির পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। ৬ই মার্চ ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে ‘ধান্দার ধনতন্ত্র—বিপন্ন স্বদেশ’ বিষয়ে বক্তব্য রাখবেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ৭ই মার্চ কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ‘আগ্রাসী সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিপদ মোকাবিলায় বর্তমান ভারতে কমিউনিস্টদের ভূমিকা’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন পার্টির পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত। এছাড়াও রানুছায়া মঞ্চ ও ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে তিনদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
বেনিয়াপুকুরে মিলি আল আমিন কলেজ হল’এ হিন্দু উর্দু সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্যামে গজল ও মুসায়ারা’ অনুষ্ঠিত হবে ৬ই মার্চ। ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে একটি প্রদর্শনী থাকছে। বিভিন্ন চিত্রশিল্পীদের ছবির প্রদর্শনীও থাকবে। কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সম্মেলন স্থলেও একটি প্রদর্শনী সজ্জিত থাকছে। এছাড়াও নভেম্বর বিপ্লবের শতবর্ষ নিয়ে একটি প্রদর্শনী এবং গত তিনবছর রাজ্যের নানা প্রান্তে যে স্বৈরাচারী আক্রমণ নেমে এসেছে তার বর্ণনা ফুটিয়ে তুলে একটি প্রদর্শনী সাজানো থাকছে।

No comments