Header Ads

অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য।

নজরবন্দিঃ বৃহস্পতিবার সকালে কালিপাহাড়ী ব্রীজের নীচে আনুমানিক ৩০ বছরের এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা।
আসানসোল দঃ থানাকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় কিন্তু, এলাকাটা শ্রীপুর ফাঁড়ির অধীনে থাকার জন্য শ্রীপুর ফাঁড়ীর পুলিশ ও ঘটনাস্থলে পৌছায়।এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।স্থানীয় জনগণ মৃতদেহটা সনাক্ত করতে পারে নি,পুলিশের অনুমান যুবক ভিন রাজ্যের হতে পারে,

শৌচকর্ম করতে নীচে নামার সময় পা হড়কে পড়ে গিয়ে মারা যেতে পারে,হাতে সামান্য আঘাতের চিহ্ন ছাড়া শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।আসানসোল দঃ থানা এবং শ্রীপুর ফাঁড়ী যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.